Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ: নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ

Bangla FMbyBangla FM
৬:৫০ am ১৭, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), এবং তাদের তিন মেয়ে: তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।

প্রতিবেশী মো. শরীফ জানান, “তোফাজ্জল মিয়া একটি সিমেন্ট কারখানার শ্রমিক। রাতে রান্না করতে গিয়ে চুলায় দেয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই ঘরে জমে থাকা গ্যাসে বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায় এবং পরিবারের সবাই দগ্ধ হন। পরে আমরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।”

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে এবং শরীরের ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঝলসে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।”

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, “রাতেই আফতাবনগর এলাকায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে রাস্তাতেই জানা যায়, আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেছেন।”

সতর্কতা না থাকলে যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রান্নাঘর ও গ্যাস সংযোগ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।

Tags: গ্যাসবিস্ফোরণফায়ারসার্ভিসবার্নইনস্টিটিউট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম