Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২২ am ০৯, মে ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

নিজস্ব প্রতিবেদক:

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে জানা গেছে।

শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই আক্রমণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য ছিলেন।

এ বিষয়ে এখনো সংগঠনটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়ি বাজার এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সদস্য ও কথিত কালেক্টর ইমনকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার জন্য প্রসীতপন্থি ইউপিডিএফকে দায়ী করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ইমন হত্যার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ এ হামলায় জড়িত থাকতে পারে।

Tags: অপরাধপ্রশাসনসন্ত্রাসীদের গুলিসাজেক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় নববধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে
  • মৌলভীবাজারে জমিতে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন
  • প্রতিমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘণ্টায় নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার
  • রবীন্দ্রচেতনায় মুখর হবিগঞ্জ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম