Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ০৯, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশে ফিরেছে। শনিবার (৯ মে ২০২৬) সকালে এক হৃদয়বিদারক পরিবেশে তার নিথর দেহ ঢাকায় এসে পৌঁছায়।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে বৃষ্টির পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের মরদেহ পেয়ে সেখানে এক শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মরদেহটি পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এটি ঢাকায় আসে।

দেশে পাঠানোর আগে বুধবার ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

নাহিদা সুলতানা বৃষ্টি এবং একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের অকাল মৃত্যুতে শোকাহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুই মেধাবী শিক্ষার্থীকে সম্মান জানাতে তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, লিমনের মরদেহ গত ৪ মে দেশে আনা হয়েছিল।

গত ১৬ এপ্রিল বৃষ্টি ও লিমন নিখোঁজ হন। পরবর্তীতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই জোড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত হিশামের বিরুদ্ধে বর্তমানে ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং মার্কিন আদালতে তার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডশিক্ষার্থী বৃষ্টির মরদেহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকারি বাংলো ওসির দখলে, বিদেশি মেহমানদের স্থান সংকুলানে ভোগান্তি
  • সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার
  • রাজাপুরে মুজিব কেল্লায় চুরি, খোয়াগেল ১৪ ফ্যান ১০ লাইট
  • কলেজছাত্রের তৈরি স্মার্ট কার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • গাজীপুরের পাঁচ হত্যাকাণ্ডে মিলছে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম