Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চালুর ১৫ ঘণ্টার মাথায় আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪২ pm ২৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর পুনরায় চালু হওয়া দিনাজপুরের বড়পুকুরয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি চালুর মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই আবারও বন্ধ হয়ে গেছে। সর্বশেষ বয়লারের টিউব ফেটে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

আজ শনিবার বিকাল চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির মহাব্যবস্থাপক আবু বক্কর। তিনি বলেন সকাল ১১ টার দিকে চালু হওয়া এক নম্বর ইউনিটটি পুনরায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটিও সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তিনি জানান, দীর্ঘদিনের পুরনো যন্ত্রাংশ ব্যবহারের কারণে ঘন ঘন কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। প্রায় এক হাজার ডিগ্রি তাপমাত্রায় পরিচালিত বয়লার টিউবটি ঠান্ডা না হওয়া পর্যন্ত মেরামত কার্যক্রম শুরু করা সম্ভব নয়। টিউবটি স্বাভাবিক তাপমাত্রায় নামলেই দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

তিনি জানায়, মেরামত কাজ সম্পন্ন করতে ৫ থেকে ৬ দিন সময় লাগতে পারে। তবে এর আগেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।

এর আগে কয়লার সঙ্গে মিশে আসা পাথরের কারণে কোল মিল ক্ষতিগ্রস্ত হওয়ায় গত বুধবার রাত ১০টা ২ মিনিটে ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রকৌশলীদের প্রচেষ্টায় কোল মিল মেরামত করে শুক্রবার রাত ৯টার দিকে ইউনিটটি পুনরায় উৎপাদনে আনা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই বয়লার টিউব ফেটে যাওয়ায় আবারও উৎপাদন বন্ধ হয়ে পড়ে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের একটি (২ নম্বর) ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। অপরদিকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটি গত বছরের অক্টোবর (২০২৫) থেকে বন্ধ রয়েছে।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং কাজ ইতোমধ্যে চুক্তিবদ্ধ একটি চীনা কোম্পানি সম্পন্ন করেছে। আগামী মে মাসের মধ্যে ইউনিটটি পুনরায় উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।

বারবার ইউনিট বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার
  • ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  • দিনাজপুর বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের জোরালো হামলার নির্দেশ
  • ওমান সফর শেষে আবার পাকিস্তানে ফিরছেন আব্বাস আরাঘচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম