Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে চুরির সন্দেহে গণপিটুনি, অজ্ঞাত যুবকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ০২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জাবেদ শেখ,জেলা প্রতিনিধি শরীয়তপুর:

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে, তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঈমান আলী মোল্লা জীবিকার জন্য ব্যাটারিচালিত ভ্যান চালান। শুক্রবার ভোরে এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে ভ্যান চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত জড়ো হন।

পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে চোর সন্দেহে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় দুপুর ১২টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আরিফ মোল্লা জানান, ভ্যান চুরির অভিযোগে এলাকাবাসী একজনকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে বেঁধে রেখে মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম