Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ! শরীয়তপুরে জেলা প্রশাসনের বড় অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০২ pm ১২, মে ২০২৬
in প্রশাসন
A A
0

জাবেদ শেখ, জেলা প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার এলাকায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দুটি মিষ্টির দোকানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মে) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী। সার্বিক সমন্বয়ে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পালং বাজারের উত্তর প্রান্তে পরিচালিত অভিযানে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে একাধিক অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, দই ও ঘিতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, খাদ্যপণ্যে সঠিক লেবেল ব্যবহার না করা এবং খাদ্যপণ্য খোলা অবস্থায় রাখা।

এ ছাড়া খাদ্যপণ্য মাটি থেকে নির্ধারিত উচ্চতায় সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং খাদ্যপণ্যের ক্রয়-বিক্রয়ের চালান সংরক্ষণ না করার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩৯ অনুযায়ী গোপাল ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা এবং ধারা ৩৮ অনুযায়ী হারু ঘোষ মিষ্টান্ন ভান্ডার কে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী
  • তৃণমূলের দপ্তরে জেলা প্রশাসক, গাজীরটেক ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম