Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’-এ স্থবির চট্টগ্রাম বন্দর, অচল আমদানি-রফতানি কার্যক্রম

Bangla FMbyBangla FM
৮:৫৮ am ২৯, জুন ২০২৫
in অর্থনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দেশের কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনগুলোতে গতকাল (শনিবার) থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। এতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর, বিপর্যয়ের মুখে পড়েছে বৈদেশিক বাণিজ্য ও উৎপাদন খাত।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা এ কর্মসূচিতে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরের কাজ বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, এনবিআরকে দুটি বিভাগে ভাগ করে দেওয়া এবং চেয়ারম্যান অপসারণের প্রতিবাদে এই কর্মসূচি। যদিও সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হয়েছে, তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়।

চট্টগ্রাম বন্দর কার্যত অচল
চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯০ শতাংশ আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় পণ্য শুল্কায়ন ও ছাড়করণ বন্ধ রয়েছে। এতে ডিপোগুলোয় আটকে আছে রফতানি পণ্যের কনটেইনার, আবার আমদানি পণ্য খালাসও বন্ধ। প্রতিদিনের ছয় হাজার শুল্কায়নের জায়গায় গতকাল তা ছিল শূন্য।

বেসরকারি কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ১৯টি ডিপো থেকে প্রতিদিন গড়ে দুই হাজার একক কনটেইনার রফতানি হয়, যা গতকাল একেবারে বন্ধ ছিল।

ব্যবসায়ীদের ক্ষোভ
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, তৈরি পোশাক খাতেই প্রতিদিন ২ হাজার ৬০০ কোটি টাকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান বলেন, “এটা জেনোসাইড অব দ্য বিজনেস কমিউনিটি।” তিনি এ সংকট সমাধানে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ চান।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, “বন্দর থেকে পণ্য না পেলে উৎপাদন ছন্দপতনে পড়ে। বারবার আমদানি-রফতানিতে বিঘ্ন অর্থনীতির জন্য ভয়াবহ সংকেত।”

১ জুলাই আলোচনা, তবে শর্তে অনড় এনবিআর কর্মীরা
আগামী ১ জুলাই অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা নির্ধারিত রয়েছে। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে, চেয়ারম্যান অপসারণ না হলে তারা আলোচনায় বসবে না। আজও (রবিবার) ‘মার্চ টু এনবিআর’ এবং শাটডাউন কর্মসূচি চলবে বলে জানান সংগঠনের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা
বন্দরের গেটে স্ক্যানিং ও অনুমোদন বন্ধ থাকায় কাভার্ড ভ্যানে আনা রফতানি পণ্য আটকে গেছে। কাঁচামাল, বিদ্যুৎ, ওষুধ, পোশাকসহ বিভিন্ন খাত হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় ব্যবসায়ী নেতারা দ্রুত সমাধান না হলে ‘অপ্রতিরোধ্য ক্ষতির মুখে’ পড়বে অর্থনীতি বলে সতর্ক করেছেন।

Tags: ‘কমপ্লিট শাটডাউন’অচল আমদানি-রফতানি কার্যক্রমএনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’-এ স্থবির চট্টগ্রাম বন্দর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম