Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা নিয়ে যুব পানি কমিটির কর্মশালা 

Bangla FMbyBangla FM
৪:৫৬ pm ১৯, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি : 

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা নিয়ে যুব পানি কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ জুলাই)সকাল থেকে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।

“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ হিসেবে গড়ে তোলা, তাদেরকে নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।

দিনব্যাপী কর্মশালায় সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য  দেন পানি কমিটির সম্পাদক মো. আব্দুর রউফ বাবু, যুব পানি কমিটির মিলন বিশ্বাস, এস এম বিপ্লব হোসেন, রাবেয়া খাতুন, মোকাররাম বিল্লাহ ইমন, অর্পণ বসু, সাজিদুল ইসলাম,আব্দুস সামাদ,সেলিম হোসেন,মীর জিল্লুর রহমান, মোসলেমা খাতুন প্রমুখ।

বেতনা-মরিচ্চাপ যুব পানি কমিটির মিলন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সাতক্ষীরা পৌরসভার কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফলে অতিরিক্ত বৃষ্টিপাতে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। পানি নিষ্কাশন করার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনো দেখতে পায়নি।জলাবদ্ধতার কারণে এসব এলাকার মানুষের ডেঙ্গু ও রোগ বালাই বেড়েছে।আমরা দ্রুত এর প্রতিকার চাই। 

আয়োজক সংগঠন উত্তরণ-এর দীলিপ কুমার সানা এবং গোলাম হোসেন জানান,”এই এলাকার নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা জরুরি।এই প্রশিক্ষণের  মাধ্যমে আমরা তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে চাই।দেশের দক্ষিণ-পশ্চিম নদী অববাহিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বেড়ে চলেছে।এখনই নদী বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী অববাহিকায় টিআরএম পদ্ধতি চালু করতে হবে।এ ধরনের উদ্যোগ যুবসমাজকে টেকসই নদী ব্যবস্থাপনার কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আশা করছি।

দিনব্যাপী এই কর্মশালায় যুব পানি কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম