Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৫ pm ০৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর উপজেলার উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটির ছাদে অবস্থানরত দুই যুবক উত্তরসুর এলাকায় পৌঁছালে গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন জানান,গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. এনামুল (২৫) ও মো. সিয়াম (১৮)।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর বলেন,জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পর উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোসাইরহাট হাসপাতালে অজানা তাপের উৎস, ফায়ার সার্ভিসও খুঁজছে উত্তর
  • পুঠিয়ায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার
  • জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবির অধ্যাপক ড. আমির হোসেন
  • রামিসা হত্যার মামলা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম