Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১০ pm ১৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি: 
ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সানজিদা আক্তার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সানজিদা আক্তার ভেরনবাড়িয়া গ্রামের সোহেল হাওলাদারের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা কবিতা বেগম তাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় অসতর্কতাবশত সানজিদা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tags: ঝালকাঠিঝালকাঠির নলছিটিনলছিটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান শর্ত না মানলে আবারও যুদ্ধ ও নৌ-অবরোধ শুরু হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ছত্তিশগড়ে ভয়াবহ সহিংসতা: বিজেপি নেতাসহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ
  • ধর্মীয় মূল্যবোধ চর্চা সামরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
  • নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অগ্রগতি, কৌশল নির্ধারণে সচিব কমিটির বৈঠক
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম