Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৫ am ১৩, মে ২০২৬
in Top Lead News, জাতীয়, স্বাস্থ্য
A A
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের একজনের বয়স মাত্র ৪ মাস এবং অন্যজনের ১০ মাস। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর সদর ৪ মাস বয়সী শিশুটি গত ১১ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয় এবং ১২ মে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) ১০ মাস বয়সী শিশুটি গত ৫ মে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ১৩ মে ভোরে তার মৃত্যু হয়।

বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের হাম ফোকাল পারসন ডা. মোহা. গোলাম মাওলা পরিস্থিতির ভয়াবহতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৯৬ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ হাজার ১৬৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় আতঙ্কিত না হয়ে শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশুদের সময়মতো হামের টিকা প্রদান নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে থাকায় অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Tags: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালহাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা
  • ৯ বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
  • হিন্দি সাম্রাজ্যবাদের প্রতিবাদী কণ্ঠস্বর গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার
  • সিলেটের হাওরে কৃষকের মাঝে হাহাকার
  • ইরান যুদ্ধ নিয়ে মার্কিন গণমাধ্যমকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বললেন ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম