Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন গণমাধ্যমকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বললেন ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৯ pm ১৩, মে ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

ইরান যুদ্ধসংক্রান্ত সংবাদ কাভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান সামরিকভাবে শক্ত অবস্থানে রয়েছে—এ ধরনের প্রতিবেদনকে তিনি “ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা” হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন শত্রুপক্ষকে সহায়তা করছে এবং ইরানকে অযথা আশা দিচ্ছে। তবে কোন গণমাধ্যমের প্রতিবেদনকে তিনি ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি।

তিনি লেখেন, তারা শত্রুকে সহায়তা করেই যাচ্ছে। এতে শুধু ইরান মিথ্যা আশা পাচ্ছে, যা তাদের পাওয়ার কথা নয়।

আরও বলেন, শুধু পরাজিত, অকৃতজ্ঞ ও বোকা লোকেরাই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

এর আগেও ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের কারণে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানা গেছে—যুদ্ধসংক্রান্ত প্রতিবেদনের তথ্যসূত্র শনাক্ত করতে সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির জন্য মার্কিন বিচার বিভাগকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন ট্রাম্প।

 

Tags: #ইরানযুদ্ধ#ডোনাল্ডট্রাম্প#বিশ্বরাজনীতি#মার্কিনগণমাধ্যম#মিডিয়াসমালোচনাবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আরজেএফ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর আবারও হামলা
  • মন্ত্রিসভার আকার বাড়ছে, আলোচনায় আটজন নেতা
  • ২৭তম বিসিএসের আরও ৯৭ জনকে নিয়োগ দিল সরকার
  • আফগানিস্তানে সাংবাদিক দমন নিয়ে নতুন বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম