Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে ডিবির অভিযানে চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৪ pm ৩০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Two members of a theft ring arrested in Joypurhat during a DB raid.

জয়পুরহাটে ডিবির অভিযানে চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি পুলিশের তত্ত্বাবধানে গত ২৯ জুন জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালিঘাটা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রবিউল ইসলাম (২৪), পিতা: মো. সাইদুল কাজী, সাং-উথাইল, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া এবং মো. নাদিম (২৫), পিতা: মো. আতিয়ার হোসেন, সাং-মালঞ্চা (ফকিরপাড়া), থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে কালো রঙের একটি Discover 110cc মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার নাকুরগাছী গ্রামে অভিযান চালিয়ে আরও একটি লাল রঙের TVS Apache 150cc মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন, ব্যাগ ও মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
  • রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
  • তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
  • আসামিদের জামিনে মুক্তির প্রতিবাদে গৌরারংয়ে মানববন্ধন
  • হেরে স্তব্ধ হয়ে গেছে জাপানের বিশ্বকাপ স্বপ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম