Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৬ pm ১৭, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্টসি-এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার ২০২৬’।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলাটি অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং স্কলারশিপ বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হবে।

পরদিন ২২ এপ্রিল ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজন করা হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। সেখানে উচ্চশিক্ষার বিভিন্ন দিক, আবেদন প্রক্রিয়া এবং বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

জকসু নেতারা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিতে পারবেন। এছাড়া ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ, সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং অন-স্পট অ্যাপ্লিকেশন ও প্রোফাইল অ্যাসেসমেন্ট সুবিধা থাকবে।

বিশেষ আকর্ষণ হিসেবে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে জকসুর উদ্যোগে এডুম্যাক্সের আইএলটিএস কোর্স বিনামূল্যে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল জানান, এই এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবে। তিনি আরও জানান,সেমিনার পরবর্তী সময়ে প্লেসমেন্ট এক্সামের মাধ্যমে ৩০০+ শিক্ষার্থীকে আইএলটিএস এর সুযোগ দেওয়া হবে।

শিক্ষার্থীরা ২০০০ টাকা জামানত দিয়ে কোর্স করতে পারবেন। যে সকল শিক্ষার্থী ৯০% ক্লাসে উপস্থিত থাকবেন এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর অর্জন করতে পারবে, সে সকল শিক্ষার্থীরা তাদের ফি ফেরত পাবেন এবং পরবর্তী ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চা-বাগানের মিষ্টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘চা গরম’
  • এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
  • জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার
  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম