মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ও চামরদানী ইউঃপরিষদের দুই চেয়ারম্যান নিজ দায়িত্বে ফিরেছেন।
সূত্রানুযায়ী সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ১৭জুন জারি’কৃত পৃথক আদেশে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্তনানালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশানুযায়ী উল্লেখ্য দুই ইউনিয়ন চেয়ারম্যান পদের দায়িত্ব ও কার্য্যক্ষমতা বহাল রাখা হয়। বৃহস্পতিবার দিবসারম্ভে দুটি ইউনিয়নের উভয় চেয়ারম্যান গন কার্যপরিচলনা শুরু করেন।

