Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা, পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৩ জন

Bangla FMbyBangla FM
৪:৪৩ am ০৭, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

কাশ্মীর সীমান্ত ঘিরে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের দাবি, মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এই হামলার কথা স্বীকার করেছে ভারতের সরকার।

পাল্টা প্রতিক্রিয়ায় ভারত-শাসিত কাশ্মিরে পাকিস্তানি সেনারা সামরিক অভিযান চালায় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে অন্তত তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সীমান্ত নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগ করেছে ভারতীয় সেনা।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা “আনুপাতিকভাবে” জবাব দিচ্ছে পাকিস্তানের আগ্রাসনের। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং কয়েকজন ভারতীয় সেনাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ভারত যদি আগ্রাসন বন্ধ করে তাহলে আলোচনায় বসতে পাকিস্তান প্রস্তুত। তবে শত্রুতাপূর্ণ আচরণ চললে পাকিস্তানও জবাব দিতে বাধ্য হবে।

এরইমধ্যে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর একাধিক ঘাঁটি ও ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এই সংঘাত নতুন করে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘাতে।

Tags: ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির
  • বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
  • মে দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম