Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০২ pm ০১, মে ২০২৬
in সারাদেশ
A A
0
জালাল হোসেন, প্রতিনিধি রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২২০ গ্রাম হেরোইনসহ মোঃ হাবিবুল্লাহ (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫। 
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব-৫, সিপিএসসি’র একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানা এলাকায় মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে।
দুপুর আনুমানিক ১:৩৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেয়। এসময় মোটরসাইকেল আরোহী হাবিবুল্লাহকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে মাদক পরিবহনের কথা স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি টিস্যু ব্যাগ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত হাবিবুল্লাহ ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন ধরে সীমান্ত সংলগ্ন অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
 অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Tags: গ্রেফতাররাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির
  • বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজশাহীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম