Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট

Bangla FMbyBangla FM
৯:৫০ am ২১, জুন ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

শনিবার (২১ জুন) ভোররাত ৩টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিমে চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে দোতলার বারান্দায় ওঠে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। 

ডাকাতরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তোলে। পরে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। 

এ সময় তার স্ত্রী গাইনি চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন এবং আলমারি ও ওয়ারড্রবের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। 

ডাকাতরা ওই বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করেছে। 

তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রে একাধিক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে রহস্য
  • সুনামগঞ্জে বালুধসে স্কুলছাত্রের মৃত্যু
  • জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
  • ধর্মভিত্তিক সংরক্ষণ নয়, স্পষ্ট বার্তা অমিত শাহের
  • সুনামগঞ্জে ডিসি ইলিয়াসের বদলিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম