Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এডিপি থেকে কমছে ৩০ হাজার কোটি টাকা,নজরদারি ও সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন

Nuri JahanbyNuri Jahan
৩:৪১ pm ১২, জানুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজনৈতিক অস্থিতিশীলতা ও নানা কারণে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতার প্রভাব পড়ায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৩০ হাজার কোটি টাকা ছাঁটাই করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সংশোধিত এডিপি (আরএডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।

চলতি অর্থবছরে মোট ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও সংশোধিত এডিপিতে বরাদ্দ কমে ২ লাখ কোটি টাকায় নামিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সরকারি তহবিল থেকে বরাদ্দ কমেছে ১৬ হাজার কোটি টাকা, আর বৈদেশিক ঋণ থেকে কমেছে ১৪ হাজার কোটি টাকা।

সবচেয়ে বেশি বরাদ্দ কমেছে মেগা প্রকল্পগুলোর মধ্যে। এমআরটি লাইন-১ প্রকল্পের বরাদ্দ ৮ হাজার ৬৩১ কোটি ৪৩ লাখ টাকা থেকে কমে ৮০১ কোটি টাকায় এসেছে, অর্থাৎ ৯১ শতাংশ হ্রাস। মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমেছে ৭৩ শতাংশ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ৭১ শতাংশ, আর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ৬০ শতাংশ।

মেট্রোরেল লাইন-৫ ও লাইন-৬ প্রকল্পের বরাদ্দ কমেছে যথাক্রমে ৬০ ও ২৪ শতাংশ, আর হাটিকুমরুল-রংপুর হাইওয়ে ৪ লেন প্রকল্পে ১৭ শতাংশ।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, এই হ্রাস মূলত বড় মেগা প্রকল্পগুলোর উপর বেশি প্রভাব ফেলেছে।

Tags: #জাতীয়অর্থনৈতিকপরিষদ#ডক্টরইউনূস#বার্ষিকউন্নয়নকর্মসূচি#বাংলাদেশঅর্থনীতি#বিআরটিপ্রকল্প#বৈদেশিকঋণ#মাটারবাড়ীবন্দর#মেগা_প্রকল্প#সংশোধিতএডিপি#হযরতশাহজালালবিমানবন্দর#হাইওয়ে_উন্নয়নমেট্রোরেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • দিনাজপুরবাসীর প্রত্যাশা মাদকমুক্ত সীমান্ত, কর্মসংস্থান ও সুশাসন
  • বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
  • রংপুরে গ্রাম পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব ও অভিযোগ
  • সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা, তিন জনকে আমৃত্যু কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম