Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত, আহত সাত জন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ০৭, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত, আহত সাত জন

জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত, আহত সাত জন

জয়পুরহাট  ‎প্রতিনিধি:
‎জয়পুরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বনখুর ও আক্কেলপুর উপজেলার পাঠানধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন পাঁচবিবি পৌর শহরের সরকারি গোরস্থান এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম (৩৫) এবং আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের সাজ্জাদ হোসেন (৪০)। নিহত অপর নারী (প্রায় ৪০) এখনো পরিচয় শনাক্ত হয়নি।

‎পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ নয়জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম ও এক নারীকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎আহত যাত্রী মিতালী রানী বলেন, বৃষ্টির মধ্যে অটোরিকশাটি জয়পুরহাটের উদ্দেশে রওনা হয়েছিল। বনখুর এলাকায় পৌঁছানোর পর দ্রুতগতির একটি ট্রাক তাঁদের অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।

‎জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে এক পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
‎জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুন নবী বলেন, বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। ট্রাকচালককে স্থানীয় লোকজন আটক করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দের প্রক্রিয়া চলছে।

‎অন্যদিকে একই দিন দুপুরে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন নিহত হন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
‎

Tags: seven injured in separate road accidents in Joypurhat.Three killedদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম
  • রাণীশংকৈল পৌরসভায় ১ কোটি টাকার বিশেষ বরাদ্দ গোপনের অভিযোগ
  • সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত
  • ‘অনুমতি ছাড়াই সিক্যুয়েল’-মুক্তির আগেই বিতর্কে কঙ্গনা রানাউতের ‘কুইন ২’
  • ​বরিশালের রসুলাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম স্বপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম