Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে  তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন 

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৭ pm ১৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“করবো ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ফল চাষে কৃষকদের উৎসাহিত করা, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। ১৮ জুন থেকে শুরু করে ফল মেলা চলবে ২০ জুন পর্যন্ত।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  উপ-পরিচালক মাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ফল মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মাত শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির, আলা উদ্দীন শেখ (উদ্ভিদ সংরক্ষণ), কৃষি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ কৃষক, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা।
মেলায় জেলার বিভিন্ন সংস্থা, নার্সারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে ৭ টি স্টল বসানো হয়েছে। জেলায় উৎপাদিত নানা ধরনের, নানা জাতের বাহারি ফল প্রদর্শন করেন তারা। উদ্বোধনের পরেই স্টলগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমাদের বেশি বেশি ফল উৎপাদন করতে‌ হবে, পাশাপাশি ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং নিরাপদ ফল উৎপাদনে সচেতনতা আরও জোরদার হবে।
Tags: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরজাতীয় ফল মেলাঠাকুরগাঁও
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • বাউফলে অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণকাজ বন্ধ, আধাঘণ্টা পর পুনরায় চালুর অভিযোগ
  • বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম নিয়ে নজরদারিতে ইসরায়েল, রাষ্ট্রদূতের দাবি
  • ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর
  • সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম