Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রেল ভাড়ায় ছাড় পাবেন যারা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৪ pm ১১, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড় চালু করেছে সরকার। এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

পরিপত্র অনুযায়ী, প্রবীণ যাত্রীরা টিকিটের ভিত্তি মূল্যের ওপর ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে বয়স নিশ্চিত করে এ সুবিধা দেওয়া হবে।

এ সুবিধা পেতে যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধন এবং এনআইডি যাচাইকরণ সম্পন্ন করতে হবে। অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমে টিকিট কেটে এ সুবিধা পাওয়া যাবে।

নতুন নিয়মে একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার ছাড় সুবিধা নিতে পারবেন। কোনো টিকিট বাতিল হলে সেটি ওই সপ্তাহের হিসাব থেকে বাদ যাবে এবং পুনরায় সুবিধা নেওয়ার সুযোগ থাকবে।

সহযাত্রী নিয়ে ভ্রমণের ক্ষেত্রে সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি ৬৫ বছর বা তদূর্ধ্ব হন, তাহলে আলাদা নিবন্ধনের মাধ্যমে একই বুকিংয়ে ছাড় সুবিধা পাওয়া যাবে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে ৫০ শতাংশ এবং সব এসি শ্রেণিতে ২৫ শতাংশ ভাড়া রেয়াত পাবেন।

তবে সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য ফি বিদ্যমান নিয়ম অনুযায়ী বহাল থাকবে। প্রাথমিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের এ সুবিধা স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে। পরে অনলাইন টিকিটিং ব্যবস্থায়ও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত ২৫ মে থেকে কার্যকর হয়েছে।

Tags: ভাড়ারেলরেলপথ মন্ত্রণালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপের সোনার ট্রফির গল্প
  • বিশ্বকাপের আগে ভিন্নধর্মী প্রস্তুতিতে ইংল্যান্ড দল, ক্রিকেট খেলায় মেতে ওঠেন ফুটবলাররা
  • ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন
  • ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম