Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এবার প্রাথমিক শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচির ঘোষণা

Tanazzina TaniabyTanazzina Tania
৩:০৮ pm ০২, ডিসেম্বর ২০২৫
in Lead News, জাতীয়, শিক্ষা
A A
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তাদের দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) জানিয়েছেন, বুধবার (৩ ডিসেম্বর) এর মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু হবে।

দাবি বাস্তবায়নের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় সহকারী শিক্ষকদের একাংশ এর আগে সোমবার থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন। এর ফলে বার্ষিক পরীক্ষা শুরু হলেও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) বর্জন কর্মসূচি চলছে।

সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে বলা হয়েছে, “৩ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে ৪ ডিসেম্বর থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

এই কর্মসূচি সফল করতে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরাও তাদের চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করায় শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ‘নো ওয়ার্ক’ কর্মসূচির কারণে আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। গতকালও ঢাকাসহ দেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি। বিচ্ছিন্নভাবে কিছু বিদ্যালয়ে কর্মচারীদের পাহারায় পরীক্ষা নেওয়া হয়েছিল।

Tags: প্রাথমিক শিক্ষকবাংলাদেশসহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম