স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটের ভোজন বাড়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক, গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখা এবং জেলার বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল তালুকদার। সঞ্চালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিঞাও বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোবহান সৈকত।
আলোচনা সভায় বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ উপলক্ষে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা।
বাংলাদেশ প্রেসক্লাব আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মামুন অর রশিদ, বাংলাদেশ প্রেসক্লাব,নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান। বাংলাদেশ প্রেসক্লাব সালথা উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক আলি আকবর। এছাড়াও বিভিন্ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

