Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৫ pm ০৯, জুন ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন (গেজেট) জারি করবে।

জানা গেছে, নতুন অর্থবছরের শুরু থেকেই পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

এছাড়া প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও নতুন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কম পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সরকারি সূত্র জানায়, আর্থিক সক্ষমতা বিবেচনায় পে-স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে ১ জুলাই থেকে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে, যা পরবর্তী দুই বছরে পর্যায়ক্রমে সম্পূর্ণভাবে সমন্বয় করা হবে।

তবে ধাপে বাস্তবায়নের এই সিদ্ধান্তে কিছু সরকারি কর্মচারী সংগঠন অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পে-স্কেল এক ধাপে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা উচিত।

Tags: গেজেটনবমশিগগি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
  • খাল নেই, তবুও সেতু নির্মাণ
  • নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কলম ও টিফিন বিতরণ
  • তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতে কি‌শো‌রের মৃত্যু
  • বিশ্বকাপে গোলবন্যা: ৭ থেকে ১০ গোল হজম করা ম্যাচের চিত্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম