Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুদ্ধ, ভিসা জটিলতা আর হতাশার শেষ অধ্যায়;সোমবারই দেশে ফিরছে ইরান দল

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৬ am ২৯, জুন ২০২৬
in খেলাধুলা
A A
0

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর সোমবার (২৯ জুন) নিজ দেশে ফিরছে ইরান জাতীয় ফুটবল দল। দলীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইরানের জন্য রওনা দেবে দলটি।

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে ইরান তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করে। নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে সমতা নিয়েও শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি তারা। আটটি সেরা তৃতীয় স্থানধারী দলের তালিকায় মাত্র দুই গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ৩২-এর টিকিট হাতছাড়া হয়।

তবে ইরানের এবারের বিশ্বকাপ অভিযান মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় ছিল মাঠের বাইরের নানা জটিলতা নিয়ে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে দলের বেশ কয়েকজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পরিবর্তে দলটি তাদের বেস ক্যাম্প সরিয়ে নেয় মেক্সিকোর তিহুয়ানায় এবং প্রতিটি ম্যাচ খেলতে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হয়।

এছাড়া যাতায়াতের কঠোর বিধিনিষেধ নিয়েও অসন্তোষ প্রকাশ করে ইরান। প্রথম দুটি ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সময় অবস্থানের অনুমতি না পাওয়ায় অনুশীলন ও পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন কোচ এবং খেলোয়াড়রা। শেষ ম্যাচের আগে কিছুটা ছাড় দেওয়া হলেও ম্যাচ শেষেই আবার দ্রুত মেক্সিকোতে ফিরে যেতে হয় দলটিকে।

মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর অধিনায়ক মেহদি তারেমি হতাশা প্রকাশ করে বলেন, “এটি ছিল একটি দুর্যোগের বিশ্বকাপ।” তিনি অভিযোগ করেন, টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন প্রশাসনিক ও ভ্রমণসংক্রান্ত সমস্যার সমাধানে ফিফা কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

বিশ্লেষকদের মতে, কঠিন রাজনৈতিক ও লজিস্টিক পরিস্থিতির মধ্যেও ইরান লড়াই করে গেছে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে না পারা এবং গোল ব্যবধানের কারণে তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় গ্রুপ পর্বেই। এখন দেশে ফিরে ভবিষ্যতের পরিকল্পনা ও দল পুনর্গঠনের দিকেই নজর দেবে ‘টিম মেল্লি’

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপইরানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতা্র
  • পদ্মার চরে আটকে লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী
  • কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
  • সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম