Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছে না

Nuri JahanbyNuri Jahan
১:০৩ pm ২৪, নভেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান,মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাব অফিসের উপ-পরিচালক মো. নাজিরুল হকের বিরুদ্ধে দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন এবং কোন কোন সপ্তাহে একদিনও অফিসে দেখা যায় না।

হিসাব শাখায় তার কক্ষ পরিদর্শন করে দেখা যায়, ফাইলগুলো টেবিলে পড়ে আছে। দিনের পর দিন ফাইল জমতে জমতে স্তুপ হয়েছে, অথচ তার চেয়ার ফাঁকা পড়ে থাকে।

প্রশাসনিক দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এ ধরনের অনিয়মে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “নিয়মিত অফিস না করার কারণে অফিসে কাজের চাপ বাড়ছে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে হিসাব শাখার পরিচালক (Director of Accounts) মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন,
আমিও উনাকে খুঁজছি। উপ-পরিচালক মো. নাজিরুল হকের অনুপস্থিতি নিয়ে বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। এর আগেও অভিযোগের ভিত্তিতে তাকে সতর্ক করা হয়েছিল। আমরা একটি চিঠি রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছি।

অন্যদিকে, মো. নাজিরুল হকের অফিসে বার বার গেলেও তাকে পাওয়া যায় না তার টেবিলে। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নিজের পরিচয় গোপন করে অন্য নাম বলেন নাজিরুল হক এবং পরে ফোন বন্ধ করে দেন।

Tags: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমাপ্তী খান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম