Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজ পর্দা উঠছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

Saimum SajidbySaimum Sajid
১০:৪৩ am ০৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News
A A
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ বাণিজ্য আয়োজন—৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) ভবনে মেলার উদ্বোধন করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, পূর্বে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করায় উদ্বোধনসূচি পরিবর্তন করা হয়। ফলে ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি মেলার উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৯৫ সাল থেকে প্রতিবছর বছরের প্রথম দিন থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলেও, ২০২২ সাল থেকে এটি স্থায়ীভাবে পূর্বাচলের বিবিসিএফইসি ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। এবার পূর্বাচলে পঞ্চমবারের মতো মেলার আসর বসছে। আয়োজকরা জানান, মেলা আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ একাধিক দেশের পণ্য প্রদর্শিত হবে।

ইপিবির মেলা ও প্রদর্শনী বিভাগের পরিচালক (উপসচিব) ওয়ারিশ হোসাইন জানান, জাতীয় শোক পালনের কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, শনিবার সকালে মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। তবে প্রধান উপদেষ্টা নিজে উদ্বোধন করবেন কি না, তা তার পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে এখনো চূড়ান্ত হয়নি।

পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ স্বল্পমূল্যে সরবরাহ করা হবে।

মেলার লে-আউট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান, সাধারণ ব্যবসায়ী এবং বিদেশি কোম্পানিগুলো অংশ নিচ্ছে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলাচল করবে।

Tags: আন্তর্জাতিক বাণিজ্য মেলানারায়ণগঞ্জের রূপগঞ্জবাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম