Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৩ pm ০২, মে ২০২৬
in অন্যান্য
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) শুরু হয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অন্যতম বৃহৎ প্রদর্শনী বিটিকেজি ফেয়ার ২০২৬’। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে টেক্সটাইল ফিনিশিং ও ডাইং সেক্টরের অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি প্রদর্শন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড (Texlink Engineering Ltd.)।

প্রদর্শনী চলাকালীন মেলা প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে শুক্রবার ১ মে,২০২৬ । আলাপকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান (B.Sc. Engg. Mech, Member ASME) তাদের প্রদর্শিত প্রযুক্তির নানা দিক ও দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন।

আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান, চেয়ারম্যান—টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা এই মেলায় এবার মূলত টেক্সটাইল ফিনিশিং এবং ডাইং সেক্টরের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো উপস্থাপন করছি। আমাদের পিছনে আপনারা
যা দেখতে পাচ্ছেন, এটি একটি উচ্চ মানের ডাইং মেশিন। এই মেশিনের বিশেষত্ব হলো এটি অত্যন্ত কম পানি খরচ করে এবং খুব দ্রুত সময়ে ডাইং সম্পন্ন করতে পারে। আমাদের টেক্সটাইল মালিক ভাইদের জন্য এটি একটি সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী সমাধান।

তিনি আরও বলেন, এছাড়া আমরা এখানে আরও প্রদর্শন করছি বিয়াঙ্কো (Bianco), ইচিনোজ (Ichinose) এবং ইহওয়া (Ehwha) ব্র্যান্ডের মতো বিশ্ববিখ্যাত সব ইউরোপীয় এবং কোরিয়ান প্রযুক্তি। বিশেষ করে ইচিনোজের ডিজিটাল প্রিন্টিং মেশিনগুলো বর্তমানে বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। আমরা শুধু মেশিন বিক্রি করি না, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা বিক্রয়োত্তর সেবা এবং টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করে থাকি।

আপনারা যারা টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত আছেন বা নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টল পরিদর্শন করার জন্য। এখানে আপনারা সরাসরি আমাদের মেশিনগুলোর কার্যকারিতা এবং টেকনিক্যাল ডাটা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। বিটিকেজি ফেয়ারের এই আয়োজনটি দেশীয় টেক্সটাইল শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দীর্ঘ ১৯ বছর ধরে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিয়ঙ্কো, ইচিনোজ এবং ইহওয়ার মতো স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। উন্নত প্রযুক্তির পাশাপাশি নিরবিচ্ছিন্ন টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

প্রদর্শনী চলাকালীন টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং-এর স্টলে সরাসরি এসে অত্যাধুনিক মেশিনারিজ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশালের এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন 
  • সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: মির্জা ফখরুল
  • লেবাননের বিয়াদায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলার দাবি হিজবুল্লাহর
  • সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অধ্যক্ষের সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম