Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে চা-শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১০ pm ২৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মৌলভীবাজারে চা-শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজারে চা-শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল,ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচন আয়োজনের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

সমাবেশে কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক। এতে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিক।

বক্তারা বলেন,বর্তমান বাজারদরের সঙ্গে চা-শ্রমিকদের মজুরির কোনো সামঞ্জস্য নেই। প্রতি বছর মাত্র ৮ টাকা করে মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে প্রহসনের শামিল। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে একটি পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অসম্ভব। তাই সম্মানজনক জীবনযাপনের জন্য দৈনিক ৫০০ টাকা মজুরি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও বলেন,এ দেশে চা-শ্রমিকদের বসবাসের প্রায় ২০০ বছর হলেও এখনো তারা ভূমির মালিকানা থেকে বঞ্চিত। নিজস্ব জমির মালিকানা না থাকায় নাগরিক অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। তাই চা-শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত করা সময়ের দাবি।

সমাবেশে প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং অত্যন্ত কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন,দৈনিক ৫০০ টাকা মজুরি এবং ১০ দফা দাবি আদায়ে চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। সংগঠিত আন্দোলনের মাধ্যমেই ন্যায্য অধিকার আদায় সম্ভব।

সমাবেশ শেষে শ্রমিকরা বাগানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন বেটিংয়ের ক্ষতি,ছিনতাইয়ের সাজানো নাটক
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
  • মৌলভীবাজারে চা-শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • ফুটবল থেকে অবসর নিচ্ছেন মেসি
  • টাকা ছাড়া নড়ে না ভূমি অফিসের ফাইল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম