বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর বনানীতে হোটেল সারিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
বিএনপির এই নেতা বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে।” তিনি আরও জোর দিয়ে বলেন যে, তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নেতৃত্ব দেবেন।
গুঞ্জন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তিনি (তারেক রহমান) যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।”

