ঝালকাঠি জেলা প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস মেধা তালিকায় নলছিটি উপজেলা থেকে একমাত্র স্থান পেয়েছে গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার মাসিয়া। গত ১৭ মে বাংলাদেশ স্কাউটস থেকে প্রকাশিত মেধা তালিকা দেখা যায়, নলছিটি উপজেলা থেকে একমাত্র গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা আক্তার মাসিয়া স্থান পেয়েছে। সে ওই গ্রামের জিয়া সিকদার ও মিতু আক্তার দম্পতির কন্যা এবং কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম এইচএম আখতারুজ্জামান বাচ্চু’র নাতী।

