Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১৪ জুলাই

news room1bynews room1
১০:১৮ am ০১, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0
ফেসবুক থেকে সংগৃহীত

ফেসবুক থেকে সংগৃহীত

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত হাসান।

এদিন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ছিল। তবে বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে আদালত শুনানি মুলতবি করে ১৪ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন।

শুনানিকালে ক্রিকেটার নাসির হোসাইন আদালতে উপস্থিত ছিলেন। তবে তামিমা সুলতানা তাম্মি চাকরি থেকে ছুটি না পাওয়ায় উপস্থিত হতে পারেননি।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার আগের স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআইয়ের পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান ওই বছরের ৩০ সেপ্টেম্বর নাসির, তামিমা ও তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন।

তবে ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত তামিমার মা সুমি আক্তারকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

চলতি বছরের ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Tags: ক্রিকেটনাসির-তামিমার মামলাহাইকোর্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার
  • গাজার আশপাশের এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করল ইসরাইল
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস সুমাইয়া কে বিয়ে করলেন চীনা অধ্যাপক
  • ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ
  • বিএসটিআই-ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে হালাল সনদ নিতে ঘুষের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম