Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধার ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য

Bangla FMbyBangla FM
১১:৩২ am ১০, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা শহরের সাকুর্লার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখানে দিনে রাতে মাদক দ্রব্য বিক্রি ও সেবন করা হয়ে থাকে। কলোনির বাসিন্দা— পুরুষ মহিলারা এতটাই বেপরোয়া যে, পথচারী সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি আশপাশের ব্যবসায়ীরাও তাদের ভয়ে তটস্থ থাকে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারপিট করে। আহত লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার প্রতিবাদ, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে সোমবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ স¤পাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ স¤পাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেনসহ ২নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহরের দৃশ্যমান এই মাদকের আস্তানার বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর এ কারণেই শহরের উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন স্তরের লোকজনের আনাগোনায় প্রতিনিয়তই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। সুইপার নামের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।  

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিপি নেতা মাদকসহ গ্রেফতার ফেসবুকে পোস্ট করায় পোস্ট কারীর বিরুদ্ধে মামলা
  • শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা
  • শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মুক্তাগাছায় মাদক বিরোধী মিছিল
  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম