Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুবদল নেতা দুলুর ক‍্যাডার বাহিনীর অতর্কিত হামলায় গুরুতর আহত বিএনপি নেতা বিশু ব‍্যাপারী

Bangla FMbyBangla FM
৫:৪৬ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মারুফ সরকার,   রিপোর্টারঃ

সাম্প্রতিক সময়ে একক আধিপত্য বিস্তার করার লক্ষে রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু তার ক‍্যাডার বাহিনী দিয়ে ঢাকা মহানগর উত্তর রামপুরা থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হক বিশু ব‍্যাপারী’কে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

গত ৩ ফেব্রুয়ারী  রোববার সন্ধ‍্যা ৮ ঘটিকার দিকে রাজধানীর মালিবাগ বাজাররোড রুপালী ক্লাবের পাশে মাংসের দোকানের সামনে ঘটনাটি ঘটে।কামাল আহমেদ দুলুর নির্দেশে ঘটনাটি ঘটিয়েছেন ডিম মনা,তালাত,কেরেচ্ছা আলম,মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জন ।চুরি,চাপাতি,জিআই প্রাইপ দিয়ে বেদর জখম করে পালিয়ে যায়  দুলুর সন্ত্রাসীরা।ঘটনার এক পর্যায়ে বিশু ব‍্যাপারী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনতা তাকে হসপিটালে ভর্তি করে।

গত ৯ অক্টোবর ২৪ ইং কামাল আহমেদ দুলু রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট নিজস্ব ক‍্যাডার বাহিনী নিয়ে দখল করতে গলে তার লোকজন’দের বাঁধা দিলে দুলুর লোকজন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে চাপাতি দিয়ে কুপিয়েছেন ।সেই ঘটনায় খিলগাঁও থানায় আসাদুজ্জামান রিপন(৩৬) নামে এক ব‍্যক্তি দুলু’কে উক্ত মামলায় ১৮ নং আসামী করে ৪০ জনসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে খিলগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান,বিএনপির হাই-কমান্ড থেকে যদি ও নির্দেশনা আছে কোনো নেতাকর্মী ব‍্যক্তি কেন্দ্রীক কোনো দলিয় অফিস করতে পারবে না ।কিন্তু কামাল আহমেদ দুলু নিজেই হাই কমান্ডের কথা অমান‍্য করে তালতলা মার্কেটে যুবদলের অফিস খুলে বসেছেন ।দোকানপাট ও ফুটপাত থেকে চাঁদা তুলাসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়েছে কামাল আহমেদ দুলু যাহা দিনের পর দিন বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে ।এই অবস্থায় রামপুরা থানা বিএনপির সকল অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ এবং বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে।

এই ধরনের অভিযোগের বিষয়ে বিএনপির এক শীর্ষস্থানীয় নেতার কাছে জানতে চাইলে তিনি বলেন,গত ১৫ বছর যারা আওয়ামী লীগ করেছে, বিএনপির কোনো নেতা যদি তাদের নিয়ে এসে বিএনপি করানোর চেষ্টা করে আগে সেসব বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান বলেছেন, বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এটি বিএনপি পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে।দলের নেতাকর্মীরা অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ও বিষয়ে আহত ভুক্তভোগি রামপুরা থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হক বিশু ব‍্যাপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি রামপুরা থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন আমি ১১৬ টি মামলার আসামী হয়েছি,১৭ বছরে ১৭ টি দিন বাসায় থাকতে পারিনি ।বছরের পর বছর জেল খেটেছি।কত নির্যাতন ও নিপিড়নের স্বিকার হয়েছি আমি যা আপনাদের বলে শেষ করা যাবে না।দুঃখের বিষয় হলো দল ক্ষমতা না আসলে ও এখন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন ভাবে চলতে পারি।আমার রাজনীতির পথপ্রদশর্ক আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা আছে এলাকায় কোনো চাঁদাবাজি দখলবাজি করা যাবে না কাউকে করতে দেওয়া যাবে না ।সেই পথে আমি হাটতে গিয়ে আজ আমি নির্যাতিত নিপিডিত ।

গত ১ ফেব্রুয়ারী ২৫ ইং রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ,যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে  মালিবাগ কমিটি সেন্টারের উল্টো পাশে সিএনজি স্ট‍্যান্ড দখল করতে গেলে আমি বাঁধা দেই সেই সূত্রপাতে গত ৩ ফেব্রুয়ারী মালিবাগ বাজাররোড রুপালী ক্লাবের পাশে মাংসের দোকানের সামনে আমাকে একা পেয়ে তার ক‍্যাডার বাহিনী দিয়ে আমার উপর এই নৃশংস হামলাটি করান।

রামপুরা থানায় দুলুর বিরুদ্ধে মামলা করতে আমার ছোটভাই সাজ্জাত হক রকি গেলে রামপুরা থানার ওসি মোঃ আতাউর দুলুর নাম বাদ দিয়ে মামলা দিতে বলেন ও মিলে মিশে কাজ করার জন‍্য অনুরোধ করেন ।পরভর্তিতে ডিমমনা,তালাত,কেরেচ্ছা আলম,মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জনের নাম দিয়ে মামলা নেন তিনি।

এই বিষয়ে রামপুরা থানার ওসি আতাউর রহমান বলেন,বাদী পক্ষ এজেহারে যাদের নাম দিয়েছি আমরা তাদের নাম দিয়েছি,এখন পযর্ন্ত কোনো আসামী’কে ধরা যায়নি বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে কামাল আহমেদ দুলু বলেন,আমি সামনে কাউন্সিলর নির্বাচন করবো আমার বিরুদ্ধে একটা মহল অপপ্রচার করছে বলে জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শার্শা উপজেলায় কচুর হাটে বদলাচ্ছে কৃষকের ভাগ্য
  • সংসদে এমপির নদীভাঙনে নিঃশ্বদের ক্ষতিপূরণের বদলে বাঁধের দাবী: কাঁটা ঘায়ে নুনের ছিটা
  • শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন
  • দায়িত্বে ফিরলেন আলোয়া খাতুন হীরা
  • মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম