সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন-এর মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মে) বিকেলে মৌলভীবাজার পৌর শহরের পানসি রেস্তোরাঁ-তে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদারের সঞ্চালনায় এবং মো. জোসেপ আলী চৌধুরীর সভাপতিত্বে সভা শুরু হয়।
মতবিনিময় সভার শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়,বরং এটি দুই অঞ্চলের মানুষের মাঝে ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন,সিলেট ও চট্টগ্রামের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে দেশ-বিদেশে বসবাসরত মানুষের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই এই সংগঠনের লক্ষ্য। একইসঙ্গে তিনি তরুণ প্রজন্মকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন,সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করতে এই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খালেদ চৌধুরী,অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম,এম. মহিবুর রহমান মুহিব,মনসুর আলম চৌধুরী টিপু,ইশতিয়াক আহমেদ চৌধুরী,পিন্টু দেবনাথ,মো. মোশাহিদ আহমেদ,তৌহিদ ইসলাম,হেকিম জয়নাল মিয়া,বিমলেন্দু মালাকার,অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,বিকাশ দাশ, মো. রুবেল আহমেদ,গোবিন্দ গোস্বামী,স্বরণ সিং ও রিপন মিয়া প্রমুখ।
সভা চলাকালে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশ-বিদেশে বসবাসরত সিলেট-চট্টগ্রামের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা মৌলভীবাজার জেলা শাখাকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

