Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল ও কয়েক দফা হামলার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি:

বিদেশে হাড়ভাঙা খাটুনি খেটে দেশের অর্থনীতির চাকা সচল রাখা এক রেমিট্যান্স যোদ্ধার জীবন এখন নিজ জন্মভূমিতেই বিপন্ন। দীর্ঘ ৩৩ বছর ডেনমার্ক ও জার্মানিতে প্রবাস জীবন কাটিয়ে দেশের টানে ফিরে আসা জহিরুল হক চৌধুরী এখন নিজ ভূমিতেই পরবাসী।

বিগত সরকারের আশীর্বাদপুষ্ট এক প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেটের কবলে পড়ে পৈতৃক সম্পত্তি হারানো এবং দফায় দফায় নৃশংস হামলার শিকার হয়ে বিচারহীনতার আর্তনাদ করছেন এই দ্বৈত নাগরিক। বৃহস্পতিবার (৭ মে) কাপাসিয়া বাজার নিউ মার্কেটে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই প্রবাসী তার ওপর হওয়া অমানুষিক নির্যাতন ও সম্পদ দখলের রোমহর্ষক বিবরণ তুলে ধরেন।

জহিরুল হক চৌধুরী জানান, একজন প্রথম শ্রেণির রেমিট্যান্স যোদ্ধা হিসেবে মাসে গড়ে ৩ লাখ টাকা দেশে পাঠিয়ে তিনি মাতৃভূমির অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি ডেনমার্ক বিএনপির সক্রিয় রাজনীতির সাথে যুক্ত এবং সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্‌র সময়ে কাপাসিয়া যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন। অথচ এই রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয় তাকে সুরক্ষা দিতে পারেনি ভূমিদস্যুদের হাত থেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কাপাসিয়া বাজারের অসাধু ব্যবসায়ী ও বিগত স্বৈরাচারী সরকারের দোসর নির্মল বণিক এবং তার সহযোগী হানিফ গংরা গত ১৭ বছর ধরে তার পরিবারের ওপর জুলুম চালিয়ে আসছে। ২০২০ সালের মার্চে নির্মল বণিকের নির্দেশে তার ভাইয়ের ওপর রড ও চাপাতি দিয়ে হামলা চালানো হয়।

পুলিশের উপস্থিতিতেই নিজ বাসভবনে ঢুকে তাকে কুপিয়ে জখম করা হয়, যার ফলে মাথায় ১৭টি সেলাই দিতে হয়েছিল। গত বছরের জানুয়ারিতে ডেনমার্ক থেকে দেশে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় সীমানা প্রাচীর দিতে গেলে ২০-৩০ জন সন্ত্রাসী জহিরুল হকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করা হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল জমিতে কাজ করতে গেলে পুলিশের প্রভাব খাটিয়ে পুনরায় বাধা প্রদান ও গ্রেফতারের হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, কাপাসিয়া বাজারের নিউ মার্কেট এলাকায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পাশে তাদের পৈতৃক ১০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া খাচ্ছে নির্মল বণিক সিন্ডিকেট। এছাড়া তার বড় ভাই আনোয়ারুল হকের ক্রয়কৃত সাড়ে ৩ বিঘা জমির সম্মুখভাগের অংশ দখল করে সেখানে অবৈধভাবে ৫ তলা ভবন নির্মাণ করা হয়েছে।

সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মালিকরা নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। সংবাদ সম্মেলনে জহিরুল হক বিস্ময় প্রকাশ করে বলেন, “একজন সাধারণ মুদি দোকানি থেকে নির্মল বণিক আজ ৮টি আলিশান বাড়ির মালিক। এই অবৈধ সম্পদের উৎস কী?” তিনি অভিযোগ করেন, কাপাসিয়া থানার তৎকালীন কিছু অসাধু কর্মকর্তা অভিযোগ নেওয়া তো দূরের কথা, উল্টো ভূমিদস্যুদের পক্ষ নিয়ে তাদের হয়রানি করেছেন। অশ্রুসিক্ত চোখে এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা প্রবাসীরা দেশকে ভালোবাসি বলেই দেশে বিনিয়োগ করি। কিন্তু আজ আমরা জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি অবিলম্বে সন্ত্রাসী নির্মল বণিকের গ্রেপ্তার, অবৈধ সম্পদ নিয়ে দুদকের তদন্ত এবং বেদখল হওয়া জমি উদ্ধারের দাবি জানান। এসময় জহিরুল হকের পরিবার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ডেনমার্ক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর ৭০৭তম পবিত্র ওরস শরীফ শুরু
  • ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান
  • চবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দ্বিতীয় ওরিয়েন্টেশন সেমিনার
  • শেরপুরে পৌরসভার ৩ কোটি টাকার এলইডি স্মার্ট লাইট বন্ধ, জনদুর্ভোগ
  • সেদ্ধ করার কতক্ষণ পর ডিম খেতে পারবেন, চলুন জেনে নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম