Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধানের শীষ মার্কা ফেরত চাইলেন স্থগিত বিএনপি নেতা ফজলুর রহমান

Taslima TanishabyTaslima Tanisha
১:০৩ pm ০৯, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

কিশোরগঞ্জের ইটনায় এক পথসভায় বিএনপির সব পদ থেকে স্থগিতাদেশ পাওয়া নেতা ফজলুর রহমান নিজের জন্য ধানের শীষ প্রতীক ফেরত চান। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে সারা দেশের রাজাকার ও আলবদরের চক্রান্ত চলছে। এ সময় উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি একা চাইলে হবে না, আপনাদেরও দলের কাছে বলতে হবে।”

গতকাল সোমবার বিকেলে ইটনা অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা রোশন আলী। সভায় ফজলুর রহমানের স্ত্রী, জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুমও উপস্থিত ছিলেন।

সভা শেষে বের হওয়া মিছিল ইটনা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন ফজলুর রহমান।

মঞ্চ থেকে বক্তৃতায় তিনি বলেন, “আমাকে বিএনপি থেকে শোকজ করা হয়েছিল, প্রথমে বিশ্বাস করিনি। কারণ শহীদ জিয়ার মুখ ও মুক্তিযুদ্ধের চেতনাই আমি রক্ষা করে যাচ্ছি। এরপরও অভিযোগ আনা হয়েছে যে আমি নাকি ধর্মবিরোধী বক্তব্য দিই। অথচ ধর্মের বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলিনি।”

জামায়াতে ইসলামের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে ফজলুর রহমান বলেন, “আমি সুফিবাদে বিশ্বাসী। কিন্তু জামায়াত এই তরিকার মানুষদের হত্যা করেছে, লাশ কবর থেকে তুলে পুড়িয়েছে। সেই কারণেই তারা আমাকে ধর্মবিরোধী আখ্যা দেয়।”

তিনি অভিযোগ করেন, জামায়াত তাঁর নাম বিকৃতি করে “ফজু পাগলা” বলছে। “অথচ ইসলামে কারও নাম বিকৃতি করা কবিরা গুনাহ,” বলেন ফজলুর রহমান।

আগামী নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন, “আমি বিএনপির কাছে আমার ধানের শীষ প্রতীক চাই। আমার জীবন থাকতে বাংলাদেশকে পাকিস্তান হতে দেব না।”

এর আগে গত ২৬ আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে দলীয় সব পদ থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়।

Tags: নির্বাচনবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের ওপর আস্থা পুরোপুরি হারিয়েছে ইরান: যেকোনো মুহূর্তে হামলার আশঙ্কা
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি ডিভাইস স্থাপন
  • সাম্রাজ্যবাদের পতন ও মধ্যপ্রাচ্যে নতুন ভোরের সূর্য: ট্রাম্পের উন্মাদনা বনাম খামেনির কূটনীতি
  • পটুয়াখালীতে জমি দখল নিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • কুড়িগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম