Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সিবাজারে স্বাভাবিক প্রসবে সাফল্য,বাড়ছে মাতৃসেবা সচেতনতা

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৯ pm ২৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা-এর ৩নং মুন্সিবাজার ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ কেন্দ্র থেকে মা ও শিশুস্বাস্থ্য,পরিবার পরিকল্পনা, সাধারণ চিকিৎসা,পুষ্টিসেবা এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে নিয়মিত সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

কেন্দ্রটিতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকার তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,পুষ্টি পরামর্শ এবং নিরাপদ স্বাভাবিক প্রসব বিষয়ে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

পরিবার কল্যাণ পরিদর্শিকা সুরাইয়া আক্তার বলেন,“গ্রামের মায়েদের মধ্যে এখন আগের তুলনায় সচেতনতা বেড়েছে। তারা নিয়মিত চেকআপে আসছেন এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে আগ্রহী হচ্ছেন,যা আমাদের কাজকে আরও ফলপ্রসূ করছে।”

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাজিব শীল জানান,“আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করছি। সরকারি সহায়তা আরও বাড়লে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবার পরিধি আরও বিস্তৃত করা সম্ভব হবে।”

পরিবার পরিকল্পনা পরিদর্শক কিশোর কুমার দেব জানান,গত ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে এবং ২৬ এপ্রিল ২০২৬ রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কেন্দ্রটিতে দুটি স্বাভাবিক প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে। উভয় ক্ষেত্রেই মা ও নবজাতক সুস্থ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে মাকে দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি (PPIUD) প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান,চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত কেন্দ্রটিতে মোট ২১টি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে,যা স্থানীয় পর্যায়ে নিরাপদ মাতৃসেবার ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে।

স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে,মুন্সিবাজার ইউনিয়নের পূর্ব খলাগাঁও এলাকায় অবস্থিত হাসপাতালটিতে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব সেবা চালু রয়েছে এবং গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাই ইউনিয়নের সকল গর্ভবতী মাকে নিয়মিত চেকআপের জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন,প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলে এ ধরনের উদ্যোগ আরও শক্তিশালী হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মায়েদের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি
  • বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, কারাদণ্ড
  • ১৬ বছর পর সম্প্রচারে চ্যানেল ওয়ান, নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন
  • শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
  • দিনাজপুরে দাদী হত্যায় নাতিসহ গ্রেপ্তার ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম