Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪১ pm ১৫, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
Students' protest march in Sirajganj demanding the Education Minister's resignation.

Students' protest march in Sirajganj demanding the Education Minister's resignation.

মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি:

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ আলভী এবং মোঃ ইয়াসিনের নেতৃত্বে শহরের বড়পুল এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক, বিশেষ করে এসএস রোড হয়ে বাজার স্টেশন এলাকায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। মিছিলে বিভিন্ন কলেজ ছাত্র ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা বাজার স্টেশন চত্বরে এক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন এবং তাদের দাবি আদায়ে সোচ্চার হন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের শেখ সাকিব ও তানভীর, রজব আলী কলেজের মোঃ নীরব, আল মাহমুদ ডিগ্রী কলেজের মোঃ সোহাগ মিয়া, রাশিদাজ্জোহা মহিলা কলেজের মোছাঃ নির্জনা ও সিরাজগঞ্জ সরকারি কলেজের খালেদ সাইফুল্লাহ‌।

এছাড়াও সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

Tags: Students' protest march in Sirajganj demanding the Education Minister's resignation.
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা
  • মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
  • গোপালপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • উত্তর কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন ভূকম্পনবিদ
  • গোপালপুরে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম