Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৫ pm ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদরের ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় শাকিল আহমেদ (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে।

নিহত শাকিল সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো ক্লাস শেষে শাকিল আহমেদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভবাইনগর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৩টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সরকারি তহবিল থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া এবং ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ, সংসদে রুমিন ফারহানার বক্তব্য
  • পদ ছাড়লেন যুবশক্তির ডা. জাহিদুল
  • ২৮০ লিটার পেট্রোলসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • ঝিনাইগাতীতে হাতির ভয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তের চার গ্রামের মানুষের
  • দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম