Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার বিবাহবিচ্ছেদ, পরিবারকে দায়ী করলেন তার স্বামী

news room1bynews room1
৭:৩১ am ২৬, জুন ২০২৫
in বিনোদন
A A
0
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা হঠাৎ করেই তার ছয় বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এই বিচ্ছেদের কথা জানান তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

তবে এ ঘোষণার পর বিষয়টি নাটকীয় মোড় নেয়। কণার স্বামী মো. ইফতেখার গহিন নিজের ফেসবুক প্রোফাইলে পাল্টা একটি পোস্ট করে দাবি করেন, “আমাদের বিচ্ছেদ হয়নি।” তার এই বক্তব্যে কণার ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি। যদিও পরে সেই পোস্টটি তার ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়।

উক্ত পোস্টে গহিন কণাকে মেনশন করে লিখেন, “যারা কনাকে নিয়ে বাজে সংবাদ ছড়াচ্ছেন, তারা কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ।” তিনি আরও বলেন, “আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনেই সমাধানের চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। তবে আল্লাহ না করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ হবে বহুদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব।”

এছাড়া গহিন হুঁশিয়ারি দিয়ে লেখেন, “কোনো পরকীয়া বা মিথ্যা তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

এছাড়া সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে হুঁশিয়ারি দিয়ে গহিন বলেন, “কোনো পরকীয়া বা মিথ্যা তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

তবে তার এ বক্তব্য ফেসবুক থেকে মুছে ফেলার পর কণা আর নতুন কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কণা। ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটার ইঙ্গিত কণার স্ট্যাটাসে স্পষ্ট হলেও, স্বামীর বিপরীত মন্তব্যে বিষয়টি ঘিরে রহস্য থেকেই যাচ্ছে।

Tags: কণ্ঠশিল্পী কণাফেসবুক পোস্টবিবাহবিচ্ছেদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম