Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫০ pm ১৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারণার শিকার হয়েছে গোগা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র।

ভুক্তভোগী শাওন হোসেন (১২) গোগা (গাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা নয়ন হোসেন পেশায় ভ্যানচালক ও ভ্যান নির্মাতা। পরিবারটির জীবিকা নির্বাহের জন্য সম্প্রতি ব্র্যাক, আশা ও আদ্বদীন এনজিও থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে ১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে একটি নতুন ভ্যান তৈরি করা হয়। শাওন হোসেন বাগআঁচড়া ইউনিয়নের গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, শাওনের দাদা প্রায় ৩৯ বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। একই পেশায় তার বাবা নয়ন হোসেনও ভ্যান তৈরি ও চালানোর পাশাপাশি মাঠে শ্রমিকের কাজ করেন। নতুন ভ্যানটি তৈরি হওয়ার পর মাঝে মাঝে শাওন’ও ভ্যান চালাতো।

স্থানীয়দের অভিযোগ, নতুন ভ্যানটি চালাতে দেখে আগে থেকেই প্রতারক চক্রটির নজরে পড়ে শাওন। কয়েকদিন আগে ওই চক্রের সদস্যরা গোগা বাজার থেকে দুইবার তার ভ্যানে যাতায়াতও করে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজারে যাওয়ার জন্য প্রতারক চক্রের এক সদস্য শাওনের ভ্যানটি রিজার্ভ করে। পরিকল্পনা অনুযায়ী তারা বাগআঁচড়া থেকে মালামাল নিয়ে আবার গোগা ফিরে আসার কথা বলে।

বাগআঁচড়া কাঁচাবাজার চার রাস্তার মোড়ের উত্তর পাশের সড়ক দিয়ে প্রায় ১০০ গজ দূরে বাবলু মিয়ার বাড়ির গেটের পাশে ভ্যানটি রেখে শাওনকে সঙ্গে নিয়ে বাজারে ঢুকে পড়ে চক্রের এক সদস্য। এ সময় অন্য একজন আগে থেকেই ওত পেতে ছিল। সুযোগ বুঝে তারা ভ্যানটি চালু করে দ্রুত নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, বাগআঁচড়া বাজার এলাকায় এ ধরনের ভ্যান চুরির ঘটনা নতুন নয়। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে বাগআঁচড়া বাজারের ফুলতলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচালক ইদ্রিস প্রতারণার শিকার হয়ে তার ভ্যান হারান।

এছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়া এলাকার মৃত হালিম মোল্লার ছেলে খোকন মোল্লা (৬০)-এর ভ্যান চুরি করা হয়।

গত ১৭ মার্চ একই স্থানে আবার ভ্যান চুরির চেষ্টা করলে স্থানীয় জনতা দুইজনকে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো ভ্যান উদ্ধার হয়েছে বলে জানা যায়নি।

এদিকে শুক্রবার শাওনের ভ্যান চুরির ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ধারাবাহিকভাবে ভ্যান চুরি হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাতে বসেছে। ফলে অনেকেই এখন ভ্যান চুরি হলেও থানায় অভিযোগ বা জিডি করতে আগ্রহ দেখাচ্ছেন না।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আমি এখনো লিখিত কোন অভিযোগ পায় নাই পাইলে তদন্ত পূর্বক ব‍্যাবস্থা নেব।

স্থানীয়রা দ্রুত ভ্যান চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া ভ্যান উদ্ধারের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহ মেডিকেল কলেজে ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত
  • মেধাবীদের স্বীকৃতি ও এসএসসি বিদায় সংবর্ধনা কাচালং বালিকা বিদ্যালয়ে
  • মির্জা ফখরুলের অবসর প্রসঙ্গে যা বললেন মারুফ কামাল খান
  • নলছিটিতে এমপি ইলেন ভুট্টোর অনুদান বিতরণ
  • চবিতে রাজশাহী জেলা শিক্ষার্থীদের নতুন কমিটি ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম