বলিউডের কিং খান শাহরুখ খান এখনও উপস্থিত হননি কাজল ও টুইঙ্কেলের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ। এজন্য ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে শাহরুখ নিজেই এই বিষয়টি নিয়ে মজার ছলে ক্ষমা চান।
শাহরুখ জানান, নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং এবং হাতে চোট পাওয়ায় শোতে উপস্থিত হতে পারেননি। পাশাপাশি তিনি হালকা স্বরে বলেন, “আমি যেতে চেয়েছিলাম, কিন্তু শোয়ে প্রচুর খাবারের ঝামেলা আছে।”
তিনি আরও যোগ করেন, “না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। সত্যিই আমি শোতে যাওয়া উচিত ছিল। তবে নিজে উপস্থিত না হতে পারলেও প্রতিটি পর্ব দেখেছি।”
কাজল ও টুইঙ্কেলের শো শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় রয়েছে। কখনও দাম্পত্য জীবন নিয়ে, আবার কখনও স্বামীদের আচরণ নিয়ে বিতর্কের জন্ম দেন তারা। তবুও শাহরুখের আগ্রহ শোয়ের প্রতি স্পষ্ট।
সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধনের সময় এই বন্ধুত্বপূর্ণ আড্ডা আরও উজ্জ্বল হয়ে ওঠে।

