Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে অগ্নিকান্ডে কয়েকটি দোকান ভস্মিভূত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৬ pm ১০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ভোর ৬টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা মালামাল ও নগদ অর্থসহ সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে।

ভাতের হোটেল ও মিষ্টির দোকানের মালিক লাল মিয়া বলেন, ‘আমার দুটি দোকান ছিল। আগুনে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সবকিছু পুড়ে গেছে। এখন আমরা সরকারের সহযোগিতা চাই।’

ইলেকট্রনিকস ব্যবসায়ী রিপন বলেন, ‘দোকানে ফ্যানসহ কয়েক লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে।’

মনোহারি দোকান ও বিকাশ এজেন্ট রেজাউল করিম বলেন, ‘বিকাশের টাকা, কার্ড এবং দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমার প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’ তিনি দাবি করেন, সাতটি দোকান মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকারও বেশি।

সেলুন ও মাটির আসবাব ব্যবসায়ী লাল মোহন জানান, তাঁর প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘আমরা নিম্নআয়ের মানুষ। আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে।’

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চরম উত্তেজনা
  • বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান
  • সালমান শাহর কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ আদালতের
  • গরীবের পুড়ে যাওয়া নতুন ঘর বানিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
  • হাসনাত ও রিজু জেল হাজতে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম