Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর ধারাবাহিক হামলা ও ষড়যন্ত্র: আইনি পদক্ষেপের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৪ pm ১২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কুমিল্লার পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর দীর্ঘ সময় ধরে পরিকল্পিত হামলা, অপহরণ চেষ্টা, সাইবার বুলিং এবং ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ অপরাধী চক্র ধারাবাহিকভাবে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা তথ্য অনুযায়ী, কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ইতিপূর্বে চাঁদাবাজি ও দস্যুতা সংক্রান্ত দুটি জিআর মামলা (জিআর-৪১/২৪ এবং জিআর-৫১/২৫) রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ কয়েকজন আসামিকে শনাক্তও করেছে। অভিযোগ রয়েছে, এই চক্রটি প্রশাসনের মিথ্যা পরিচয় দিয়ে ভুয়া ওয়ারেন্ট বানিয়ে টাকা দাবি করে এবং ব্যর্থ হয়ে শুভ্রকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায়।

ধারাবাহিক এই অপরাধ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মওদুদ আব্দুল্লাহ শুভ্র সম্প্রতি কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ ২৫ লাখ টাকার মানহানি ও প্রাণনাশের চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নম্বর: সিআর-৬১৫/২৫, তারিখ: ১৬.০৪.২০২৬ ইং। বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি ও দালিলিক প্রমাণাদি পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়েছেন এবং পুলিশকে দ্রুত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াজ উদ্দিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শুভ্রর সাথে যা ঘটছে তা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। কখনো মোবাইল হ্যাকিং, কখনো ফেসবুক আইডি ক্লোনিং, আবার কখনো ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেনস্তা ও প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। পরিচিত কেউ এই অপরাধী চক্রকে ইন্ধন দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।” তিনি শুভ্রর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, সাংবাদিক শুভ্রর দায়ের করা জিআর মামলা ও সাধারণ ডায়েরিগুলো (জিডি) অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আসামিরা বর্তমানে আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া শুভ্র ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

চক্রটি বর্তমানে ঠিকানা পরিবর্তন করে চলাচল করায় তাদের গ্রেপ্তারে কিছুটা সময় লাগলেও পুলিশ আশাবাদী যে দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। সাধারণ জনগণ ও সচেতন সমাজ এই ন্যাক্কারজনক অপরাধের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশীয় জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার: জ্বালানি মন্ত্রী
  • মেধাপাচার রোধ, মেধা লালন করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই: প্রধানমন্ত্রী
  • আদালতে আত্মসমর্পণ, যুবলীগ নেতা কাউসার আহমেদ কারাগারে
  • পিরোজপুরের আসামিসহ ৩জন মাদক কারবারি গ্রেপ্তার
  • প্রশ্নফাঁসের অভিযোগ তুলে মোদিকে নিশানা রাহুলের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম