Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৪ pm ১৬, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

চেক ডিজঅনারের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন জানান, মামলায় গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তবে মামলার অন্য আসামিরা ইতোমধ্যে জামিনে রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, এক্সিম ব্যাংকের পাওনা পরিশোধে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা ফেরত আসে।

পরে ২৬ নভেম্বর আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের আহ্বান জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। এ ঘটনায় চলতি বছরের ৯ জানুয়ারি এক্সিম ব্যাংকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

মামলায় সালমান এফ রহমান ছাড়াও প্রতিষ্ঠানের আরও কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

Tags: জামিনমামলাসালমান এফ রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
  • নীলফামারীতে মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার
  • পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি
  • আগামীকাল বান্দরবানে যাবেন মীর হেলাল, পাহাড়ি জনপদে উৎসবের আমেজ
  • জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম