Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, কিন্তু পারমাণবিক কর্মসূচি প্রশ্নে অনিশ্চয়তা

Bangla FMbyBangla FM
৭:১০ am ২৭, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক:
টানা ১২ দিন সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে সংঘাতের মূল কারণ—ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা—সেটি আদৌ কতটা সফল হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের তিনটি স্থাপনায় হামলা চালিয়ে দেশটির পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংস’ করা হয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, এসব হামলায় যুক্তরাষ্ট্র “উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ” হয়েছে।

যদিও সংঘাত থেমেছে, কিন্তু উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরান তার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইসরায়েলকে কিছুটা চমকে দিলেও, দেশটির আকাশ প্রতিরক্ষা ও বিমানশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এখন ইরান সামরিকভাবে ঘুরে দাঁড়াতে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে। ইতোমধ্যে ইরান রাশিয়া থেকে আধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান এবং চীন থেকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি কেনার উদ্যোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। ট্রাম্প প্রশাসন ইরানের তিনটি কেন্দ্রে হামলার দাবি করলেও, প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরান এখনও বোমা তৈরির সক্ষমতা ধরে রেখেছে।

এদিকে ইসরায়েলের অর্জনের মধ্য রয়েছে হামাস-হিজবুল্লাহর মতো প্রক্সিদের দুর্বল করা এবং ইরানের পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা। তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েলের মূল লক্ষ্য—ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস—পুরোপুরি সফল হয়নি।

যুদ্ধবিরতি নিয়ে সংশয় রয়ে গেছে। তুরস্কভিত্তিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মুরাত আসলান বলেন, বোঝাপড়ার অনুপস্থিতিতে যেকোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম