Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে মালবাহী ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Bangla FMbyBangla FM
৬:৫৩ am ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে মালবাহী একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজ পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে ব্রিজটি ধসে পড়ে। ট্রাকসহ ব্রিজটি খালের পানিতে পড়ে যায়।

স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও নিয়ম না মেনে ভারী ট্রাক চলাচল করায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিজ ভেঙে পড়ার কারণে ইন্দুরকানী, কলারন, সন্ন্যাসী হয়ে মোড়েলগঞ্জ আঞ্চলিক সড়কের সঙ্গে পিরোজপুর শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো পথচারী ও যানবাহনচালক।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, “ঘটনার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি মূল্যায়নের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রীসভার বৈঠক আজ
  • রফিক-কর্ণেল পরিষদ সিরাজগঞ্জে বিপুল জয়ী
  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • ২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলের সাফল্য
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম