Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা, বিদেশি মুদ্রা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৫ এপ্রিল) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় হাফিজুর রহমান হিরন নামের ওই প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন লন্ডনে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন। ঘটনার রাতে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্র ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে হাত-পা বেঁধে ফেলে।

ডাকাতরা ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয় বলে অভিযোগ করেন তিনি। প্রায় এক ঘণ্টা পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর হাফিজুর রহমান হিরন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তিনি থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।

Tags: ডাকাতিনারায়ণগঞ্জপ্রবাসী বাড়িলুট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে ‘সেবা রক্তদান সোসাইটি’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • বাসভাড়া ও নিত্যপণ্যের দাম নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই:বস্ত্র ও পাটমন্ত্রী
  • কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • ব্রাহ্মণপাড়ায় ৬০ কেজি গাঁজা উদ্ধার
  • কাপ্তাই হ্রদের তলানি এখন পানির নিচে, বিদ্যুৎ ও পর্যটন খাতে বড় বিপর্যয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম